মেথি, টক দই, পেঁয়াজ: সারা রাত মেথি ভিজিয়ে রাখুন। চুলে জেল্লা ফেরাতে মেথি বিশেষ কার্যকর। মিক্সারে ভিজিয়ে রাখা ২ টেবিল চামচ মেথি, একটি ছোট পেঁয়াজ, ২ চামচ নারকেল তেল ঘুরিয়ে নিন। যোগ করুন ফেটিয়ে রাখা টক দই। মিশ্রণটি পরিষ্কার চুলে লাগিয়ে হালকা হাতে মালিশ করুন। তার পর ২০ মিনিট রেখে ধুয়ে নিন। চাইলে শ্যাম্পু করে নিতে পারেন।
পেঁয়াজ, অলিভ অয়েল: একটি ছোট পেঁয়াজ বাটা নিন। তার সঙ্গে মিশিয়ে দিন অলিভ অয়েল। চুলের বৃদ্ধিতে এবং আর্দ্রতা বজায় রাখতে অলিভ অয়েল বিশেষ কার্যকর। বিশেষত রুক্ষ চুলে এই মাস্কটি বিশেষ কার্যকর। পরিষ্কার চুলে মিশ্রণটি লাগিয়ে হালকা মাসাজ করুন। আধ ঘণ্টা পরে শ্যাম্পু করে নিন।
তথ্য সূত্রঃ আনন্দবাজার পত্রিকা।
আপনার মতামত লিখুন :