Agaminews
Dr. Neem Hakim

ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজ্ঞান অলিম্পিয়াড ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট-২০২৬’


audhamyabangla প্রকাশের সময় : অগাস্ট ১৭, ২০২৬, ৮:২২ অপরাহ্ন / ২৫
ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজ্ঞান অলিম্পিয়াড ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট-২০২৬’

বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, দক্ষ ও উদ্ভাবনী চিন্তায় গড়ে তুলতে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে ময়মনসিংহে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজ্ঞান অলিম্পিয়াড।

ময়মনসিংহ জেলার স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি, যুক্তিবোধ ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি এবং গবেষণা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটানোর লক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে ‘ডিসি’স সায়েন্স টেলেন্ট হান্ট-২০২৬’ নামে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।

ময়মনসিংহ জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক/সমমান পর্যায়ের শিক্ষার্থীরা দুইটি গ্রুপে (জুনিয়র গ্রুপ: অষ্টম-দশম শ্রেণী এবং সিনিয়র গ্রুপ: একাদশ-দ্বাদশ শ্রেণী) ট্যালেন্ট হান্টে অংশগ্রহণ করতে পারবে। অলিম্পিয়াডের প্রথম পর্ব ময়মনসিংহ জেলার উপজেলাসমূহে এবং উপজেলা পর্যায়ে বিজয়ীদের অংশগ্রহণে মূল পর্ব জেলায় অনুষ্ঠিত হবে।

উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা আগামী ২৯ আগস্ট ২০২৬ এবং জেলা পর্যায়ের প্রতিযোগিতা আগামী ৫ সেপ্টেম্বর, ২০২৬-এ অনুষ্ঠিত হবে।

উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় জুনিয়র ও সিনিয়র গ্রুপের ১ম থেকে ৫ম স্থান অর্জনকারী শিক্ষার্থীরা পরবর্তীতে জেলা পর্যায়ে বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে। উপজেলা পর্যায়ের প্রতি গ্রুপের সেরা ৫ জন বিজয়ী প্রতিযোগীকে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচন করা হবে। পরবর্তীতে জেলা পর্যায়ে প্রত্যেক গ্রুপের সেরা ৫ জন (১ম থেকে ৫ম) স্থান অর্জনকারী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে।

উপজেলা/জেলা পর্যায়ে ০১ (এক) ঘন্টার সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পদ্ধতিতে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, গণিত, মানসিক দক্ষতা এবং আইসিটি বিষয়ে ১০০টি প্রশ্ন থাকবে। উপজেলা/জেলা পর্যায়ের বিজ্ঞান অলিম্পিয়াড পরীক্ষার পর উত্তরপত্র মূল্যায়ন মধ্যবর্তী সময়ে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ শিক্ষক, প্রতিযোগী, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তির অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আলোচনা সভায় বিশেষজ্ঞ শিক্ষকগণ প্রতিযোগীদের সাথে বিজ্ঞান শিক্ষার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন এবং মুক্ত আলোচনা পর্বে প্রতিযোগীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।

তথ্যপ্রযুক্তি বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর