মুঞ্জুরুলহক মুঞ্জু,কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন।আজ সোমবার (১৭ আগস্ট) সকাল ১০ টার দিকে কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর বাইপাস সড়কে দুর্ঘটনাটি ঘটে।নিহত সিএনজি অটোরিকশার যাত্রী করিমগঞ্জের আলতু মিয়ার ছেলে নজরুল ইসলাম (৪০)।আহতরা হলেন করিমগঞ্জ উপজেলার আশুতিয়া পাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৩৮), কিশোরগঞ্জ সদর উপজেলার চর মারিয়া গ্রামের কাজল মিয়ার স্ত্রী জ্যোৎস্না (২৫), তার ছেলে আইফান (১৬) ও তাড়াইল উপজেলার কাজলা গ্রামের হাবিবের স্ত্রী মারিয়া (২৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাকুন্দিয়া থানাধীন মির্জাপুর বাইপাস সড়কে আগ থেকেই একটি পিকআপ দাঁড়ানো অবস্থায় ছিল। সকাল ১০ টার দিকে গাজীপুর থেকে কিশোরগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা পিকআপের পিছন দিকে ধাক্কা দেয়। এতে সিএনজির তিন যাত্রী ও চালক গুরুতর আহত হন। তাদেকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্য তিনজনকে উন্নত চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।
আপনার মতামত লিখুন :