Agaminews
Dr. Neem Hakim

র‌্যাব-১৪ এর মাদক বিরোধী অভিযানে ৪২ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী মোঃ ওমর ফারুক (৪২) গ্রেফতার


audhamyabangla প্রকাশের সময় : অগাস্ট ১৮, ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন / ১৩৬
র‌্যাব-১৪ এর মাদক বিরোধী অভিযানে ৪২ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী মোঃ ওমর ফারুক (৪২) গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশকে মাদকমুক্ত করার অঙ্গীকার বাস্তবায়নে র‌্যাব-১৪, ময়মনসিংহ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর একটি চৌকস আভিযানিক দল ১৭ আগস্ট ২০২৬খ্রি. দুপুর অনুমান ১৩০৫ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার আকুয়া মোড়ল পাড়া এলাকায় একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।উক্ত অভিযানে বিক্রয়রত অবস্থায় ৪২ পিস অবৈধ ও জীবনবিনাশী নেশাজাতীয় ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী মোঃ ওমর ফারুক (৪২), জেলা-ময়মনসিংহ‘কে হাতেনাতে গ্রেফতার করা হয়।ধৃত কারবারিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্ত এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ও নেশাজাতীয় ইনজেকশন এনে ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থানে যুবসমাজের কাছে চড়া মূল্যে বিক্রি করে আসছিল।গ্রেফতারকৃত মাদককারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ কোতোয়ালী থানায় আলামতসহ কারবারিকে হস্থান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাব-১৪ এর এই রূপ কঠোর আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্বাক্ষরিত/-
সিনিয়র সহকারী পরিচালক
মিডিয়া অফিসার
অধিনায়কের পক্ষে

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর