Agaminews
Dr. Neem Hakim

গোপালগঞ্জে ২৪ ঘণ্টায় দুই কৃষকসহ তিনজনের মরদেহ উদ্ধার


admin প্রকাশের সময় : অগাস্ট ১৬, ২০২৬, ৯:১৮ অপরাহ্ন / ১৯
গোপালগঞ্জে ২৪ ঘণ্টায় দুই কৃষকসহ তিনজনের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জে আলাদা তিনটি স্থান থেকে গত ২৪ ঘণ্টায় দুই কৃষকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে মুকসুদপুর উপজেলার ভট্টাচার্যের কান্দি গ্রামের একটি খাল এবং দুপুরে সদর উপজেলার রঘুনাথপুর গ্রাম ও কাশিয়ানী উপজেলার শাফলীডাঙ্গা গ্রামে নিজ বসত ঘর থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। সংশিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।

সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার আওরঙ্গজেব জানান, গত শনিবার (১৫ আগস্ট) জমিতে পাট কাটতে যান মিটু খলিফা। পাট কাটা শেষে খাল সাঁতরে বাড়ি ফিরে আসার সময় নিখোঁজ হন তিনি। এসময় পরিবারের লোকজন খোঁজ করেও সন্ধান না পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসও খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি। পরে আজ সকালে মুকসুদপুর উপজেলার ভট্টাচার্যের কান্দি গ্রামের খালে কৃষক মিটু খলিফার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

অপর দিকে, নেশার টাকা নিয়ে বাবার সঙ্গে ছেলে শান্ত মোল্যার (২০) কথা কাটাকাটি হয়। পরে নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলে শান্ত আত্মহত্যা করেন। পুলিশ ঘটনাস্থালে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

কাশিয়ানী উপজেলার শাফলীডাঙ্গা গ্রামে নিজের বসত ঘর থেকে ঝুলন্ত অবস্থায় বাবুল মিয়া নামে অপর এক কৃষকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের স্ত্রীর দাবি- বাবুল মাদকাসক্ত ছিলেন।

Source link

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর