(অদম্য বাংলা নিউজ ডেস্ক) ১৩ তম সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী চূড়ান্তকরণের কাজ চলছে পুরোদমে। বেশ কিছু আসনের প্রার্থীতা চূড়ান্ত করাও হয়ে গেছে। বাকিগুলোতে পর্যায়ক্রমে চলছে যাচাই-বাছাইয়ের কাজ। সিংহভাগ আসনের প্রার্থীতা প্রকাশ করা হবে অক্টোবর মাসেই যাতে আগে থেকেই প্রার্থী নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করতে পারেন। চূড়ান্ত হওয়া প্রার্থী তালিকায় রাজপথে থাকা সমমনা দলের কয়েকজন নেতার নামও আছে। তফসিল ঘোষণার পর বাকি প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি বিবেচনায় এবং সমমনা দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে দলীয় প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি। নির্বাচনকে সামনে রেখে অন্যান্য দলের তৎপরতার বিপরীতে দলের নির্বাচনী কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
আপনার মতামত লিখুন :