প্রেস বিজ্ঞপ্তি*
বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অস্ত্র-মাদক উদ্ধার, হত্যা, ওয়ারেন্ট তামিল এবং বিভিন্ন চোরাচালান ও অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ এর আভিযানিক দল ময়মনসিংহ তারাকান্দা থানার হত্যা মামলার পলাতক অভিযুক্তকে গ্রেফতার করেছে।ঘটনার বিবরণে জানা যায় যে, মামলার বাদী এবং গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ খাদিমুল হক (৪৫) একই বংশের লোক এবং তারা পাশাপাশি বসবাস করতেন। দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ভিকটিমের পরিবারের সাথে আসামিদের চরম শত্রুতা চলে আসছিল। এরই ধারাবাহিকতায়, গত ১২ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ দুপুর আনুমানিক ১৪:২০ ঘটিকায় বাদীর দুই ভাই তারাকান্দা থানার খিচা থেকে সানুড়া যাওয়ার পথে আসামিরা তাদের গতিরোধ করে। তারা ভিকটিমদের এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে রক্তাক্ত ও গুরুতর জখম করে। পরবর্তীতে একই দিন বিকেল আনুমানিক ১৫:০০ ঘটিকায় ধৃত খাদিমুল হকসহ অন্যান্য আসামিরা দেশীয় ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে তারাকান্দা থানার নগুয়া গ্রামস্থ বাদীর বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে। তারা হত্যার উদ্দেশ্যে বাদীর বৃদ্ধা মাতা নুর জাহান বেগমকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে গুরুতর জখম করে। এ সময় আসামিরা ঘরে ব্যাপক ভাঙচুর চালিয়ে প্রায় ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকার ক্ষয়ক্ষতি করে এবং নগদ ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা ও ৫টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। পরবর্তীতে মুমূর্ষু অবস্থায় বৃদ্ধা নুর জাহান বেগম (৭০) কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকায় তিনি মৃত্যুবরণ করেন।এই ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে ময়মনসিংহ জেলার তারাকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন, যায় মামলা নং-১১, তারিখ-১৬ জুলাই ২০২৬খ্রি.ধারা-১৪৩/৩৪১/৪৪৮/৩২৩/
স্বাক্ষরিত
সিনিয়র সহকারী পরিচালক
মিডিয়া অফিসার
অধিনায়কের পক্ষে
আপনার মতামত লিখুন :