Agaminews
Dr. Neem Hakim

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শতভাগ ফেল করা সেই বিদ্যালয়কে শোকজ


audhamyabangla প্রকাশের সময় : অগাস্ট ১৯, ২০২৬, ৮:২৯ পূর্বাহ্ন / ২০
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শতভাগ ফেল করা সেই বিদ্যালয়কে শোকজ

মুঞ্জুরুলহক মুঞ্জু, কিশোরগঞ্জ প্রতিনিধি
চলতি বছরের এসএসসি পরীক্ষায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের সব শিক্ষার্থীর ফেল করার ঘটনা নিয়ে বিতর্কের মধ্যে পড়েছে প্রতিষ্ঠানটি। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নজরে আসে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের।শতভাগ ফেল করার পিছনে কী কারণ ছিল, শিক্ষকদের কোনো গাফলতি ছিল কিনা, তা জানতে বিদ্যালয়টির প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বোর্ড।রবিবার (১৬ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক  শিক্ষা বোর্ডের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. মো. মাসুদ রানা খান স্বাক্ষরিত নোটিশে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষককে এ বিষয়ে বোর্ডে স্ব-শরীরে উপস্থিত হয়ে ব্যাখা দিতে বলা হয়েছে।নোটিশে বলা হয়েছে, পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার শূন্য শতাংশ।আগামী ৭ কর্মদিবসের মধ্যে স্ব-শরীরে বোর্ডে উপস্থিত হয়ে এর কারণ ব্যাখ্যার জন্য নির্দেশ প্রদান করা হলো। বিষয়টি অতীব জরুরি।পাকুন্দিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক খান শোকজ নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমিও এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষককে তাগিদ দিয়েছি। যথাসময়ের মধ্যে বোর্ডে উপস্থিত হয়ে এর সঠিক ব্যাখ্যা দেওয়ার জন্য।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর