Agaminews
Dr. Neem Hakim

শেরপুরে মধ্যরাতে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক 


admin প্রকাশের সময় : অগাস্ট ১২, ২০২৬, ৮:৫১ পূর্বাহ্ন /
শেরপুরে মধ্যরাতে নারীসহ পাসপোর্ট কর্মকর্তা আটক 

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. রুস্তম আলীকে এক নারীসহ নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশে।

মঙ্গলবার (১১ আগস্ট) মধ্যরাত ৩টার দিকে শেরপুর পৌরসভার নবীনগর নয়াপাড়া এলাকার পাসপোর্ট অফিসের তৃতীয় তলার তার বাসভবনে থেকে তাদের হেফাজতে নেয় পুলিশ।

শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা এ তথ্য জানিয়েছেন।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় সহকারী পরিচালকের বাসভবনে এক অপরিচিত নারীকে প্রবেশ করতে দেখেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে সন্দেহ হলে স্থানীয়রা ওই নারী ও সহকারী পরিচালককে সেখানে অবস্থান করতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে রুস্তম আলী ও ওই নারীকে নিজেদের হেফাজতে নেয়।

শেরপুর সদর থানার ওসি মো. সোহেল রানা বলেন, “পুলিশ ঘটনাস্থলে যায়। তথ্য যাচাই ও জিজ্ঞাসাবাদের জন্য সহকারী পরিচালক এবং ওই নারীকে থানায় নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই নারী সহকারী পরিচালক মো. রুস্তম আলীর দূরসম্পর্কের শালী। তার বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর এলাকায়। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান।

Source link

আইন-আদালত বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর