Agaminews
Dr. Neem Hakim

নালিতাবাড়ীতে দেশীয় মাছ সংরক্ষণে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন


audhamyabangla প্রকাশের সময় : অগাস্ট ১৬, ২০২৬, ৮:১৫ অপরাহ্ন / ৪৩
নালিতাবাড়ীতে দেশীয় মাছ সংরক্ষণে  জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

মো:আজিনুর রহমান,নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি :  ‌নালিতাবাড়ীতে মৎস্য স্বনির্ভর বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ”এ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায়জাতীয় মৎস পক্ষ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) ফিতা কেটে মৎস পক্ষ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক।

পরে শহরে শোভাযাত্রা ও হলরুমে আলোচনা সভা শেষে সেরা মৎচাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে মাছের পোনা অবমুক্ত করেন,সেই সাথে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে চায়না দুয়ারী জাল,কারেন্ট জাল,ব্যবহার  বন্ধে নিজেদের পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে বলে জানান।

উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেনের সভাপতিত্বে মৎস পক্ষ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আবু সায়েম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ারুল হক,উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক ইউনুছ আলী দেওয়ান,উপজেলা জামায়াতের সেক্রেটারি আরিফ রাব্বানী,শহর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর