Agaminews
Dr. Neem Hakim

খাজা ইউনুস আলী মেডিকেলে স্বাস্থ্যসেবী ও পরিচ্ছন্নতা কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা


admin প্রকাশের সময় : মে ৩১, ২০২৪, ৯:২৭ পূর্বাহ্ণ / ২৮৯
খাজা ইউনুস আলী মেডিকেলে স্বাস্থ্যসেবী ও পরিচ্ছন্নতা কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

মারুফা মির্জা: দেশের অন্যতম পরিবেশবান্ধব শিক্ষা চিকিৎসা মানবিক সেবা প্রতিষ্ঠান সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের দায়িত্বরত স্বাস্থ্যসেবী ও পরিচ্ছন্নতা কর্মীদের পরিবেশ সম্মত ও টেকসই চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দেশ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল মিলেনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ট্রাস্টি বোর্ডের পরিচালক মোহাম্মদ ইউসুফ। এসময় খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসক ডাঃ মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডাঃ রুবাইয়াত ফারজানা হোসেন ও সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল গফুর রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের বক্তারা বলেন, আমাদের আশেপাশে যা আছে তাই পরিবেশ। তবে তা পরিচ্ছন্ন রাখতে সবার ভুমিকা রাখতে হবে। বিশেষ করে মানুষ যেখানে স্বাস্থ্যসেবা নিতে আসে এখানকার পরিবেশ আরো সুন্দর, পরিচ্ছন্ন ও মনোরম হতে হবে। এদিক থেকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল অনেকটাই অনন্য। এছাড়া একই সিরিঞ্জ যেন কোন ভাবেই বার বার ব্যবহার না করা, কোষানুনাশক, রাসায়নিক বা তেজস্ক্রিয়া বর্জ্য ব্যতিত বিপদজনক স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের বর্জ্যের সংক্রামণ রোগের জীবাণু নাশক ও বিশোধনের উদ্দেশ্যে অটোক্লেভ পদ্ধতি ব্যবহার করতে হবে। সে দিক থেকে খাজা ইউনু ছেলে মেডিকেল কলেজ অভিজ্ঞতার দাবি রাখছে।

অনুষ্ঠানে হাসপাতালের ১২০ জন সেবিকা ও ৮০ জন পরিছন্নতা কর্মী অংশ নেন।

Source link

স্বাস্থ্য বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর