Agaminews
Dr. Neem Hakim

সুন্দরবনে অভয়ান্যে মাছ ধরার অভিযোগে ০৫ জেলে আটক


audhamyabangla প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১০, ২০২৫, ১:৪৪ অপরাহ্ন / ১৫১
সুন্দরবনে অভয়ান্যে মাছ ধরার অভিযোগে ০৫ জেলে আটক

মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট জেলা প্রতিনিধি:
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেজের দুধমুখী খাল এলাকার অভয়ান্যে মাছ ধরার অভিযোগে ৫ জেলে কে আটক করেছে বন রক্ষীরা। এ সময় তাদের কাজ থেকে ৫টি বেহেন্দী জাল ও একটি টলার জব্ধ করে বন রক্ষীরা। ৯ই ফেব্রুয়ারী বিকালে পূর্ব সুন্দরবনে দুধমুখী এলাকায় এ ঘটনা ঘটে।

কটকা অভয়ান্যে ক্ষেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকতার্ মোঃ হাবিবুর রহমান জানান, দুধমুখি অভায়ান্যে খালে গোপনে মাছ ধরছে এমন গোপনে সংবাদে তার নেতৃতে বন রক্ষীদের একটি দল দুধমুখি খাল একালায় অভিযান চলায়। এ সময় তারা ৫ জেলে কে আটক করে, আটকৃত জেলেরা হলো। পিরোজপুর জেলার রহিতা গ্রামের মিরাজ (৪০), হানিফ মুন্সী (৫০), আলামিন(৩৮), আনিছ(৪৫) ও রফিক (৫০)। এ সময় বনক্ষীরা জেলেদের ব্যবহৃত ৫টি বেহেন্দী জাল ও একটি টলার জব্ধ করে। জেলেদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করে ১০ ফেব্রুয়ারী দুপুরে বাগেরহাট কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে। এ ব্যপারে জেলেরা অভিযোগ করে বলেন সুন্দরবনে অভয়ান্যে বিভিন্ন খালে অসাধু বন কর্মকতার্ ও বন রক্ষীরা গোন প্রতি ৫থেকে ১০ হাজার টাকা উৎকোচ এর বিনিময় মাছ ধরতে অনুমতি দেয়। কিন্তু যখন কোন জেলেরা উৎকোচ দিতে অস্বীকার করে তখনি তাদের উপরে বিভিন্ন অযুহাতে নির্যাতন ও সিআর মামলা করেন বন রক্ষীরা । এ বিষয় জানতে চাইলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেজের এসিএফ রানা দেব বলেন জেলেরা যখন অপরাধে জড়িয়ে পড়ে তখন তারা বন বিভাগের বিরুদ্ধে বিভিন্ন অযুহাত তুলেন। তবে এ ব্যপারে জেলেরা সুনির্দিষ্ট কোন অভিযোগ দায়ের করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর