Agaminews
Dr. Neem Hakim

কাতারে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের এক প্রবাসীর মৃত্যু


audhamyabangla প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৮, ২০২৫, ৯:০৪ পূর্বাহ্ণ / ৮৬৭
কাতারে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের এক প্রবাসীর মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ)প্রতিনিধি:
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁওয়ের এক প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন । স্থানীয় সময় শুক্রবার দুপুর ২ টায় কাতারের দোহা হাইওয়ে রোডে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হন হাফেজ মো. জাহাঙ্গীর(৫৮)। তিনি গফরগাঁও উপজেলার পাচঁবাগ ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের মৃত আব্দুছ ছোবহান শাহ এর ছেলে ।নিহতের বড় ভাই মাওলানা কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান,দীর্ঘ ১২ বছর ধরে ছোট ভাই হাফেজ জাহাঙ্গীর কাতারে অবস্থান করছেন। সেখানে তিনি একটি মসজিদের কর্মী হিসেবে নিয়োজিত ছিলেন ।
শুক্রবার জুমার নামাজ আদায় করে বাসায় ফেরার পথে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা দেয় । এসময় মাথায় গুরুতর
আঘাত পেয়ে রাস্তায় লুটিয়ে পড়েন । আহত অবস্থায় তাকে উদ্ধার করে দোহা হামাদ মেডিকেল সিটি হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৪টায় তিনি মারা যান ।
নিহতের লাশ দোহা হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দেশে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। হাফেজ মো. জাহাঙ্গীর স্থানীয় দিঘীরপাড় দেওবাড়ি জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব ছিলেন। নিহত জাহাঙ্গীর দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।

স্পট লাইট বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর