Agaminews
Dr. Neem Hakim

ঈশ্বরগঞ্জ কালীবাড়ী মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে হরিনাম সংকীর্ত্তণ


audhamyabangla প্রকাশের সময় : জানুয়ারী ৩১, ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন / ১০৮
ঈশ্বরগঞ্জ কালীবাড়ী মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে হরিনাম সংকীর্ত্তণ

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
সাম্প্রদায়িকতার বর্ণ, হিংসা বিদ্বেষ আর পৃথিবীতে কুসংস্কারের অনাসৃষ্টির মুহূর্তে পরম পুরুষ শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্বাসত কল্যাণকর বাণী হরিনাম প্রচার ও বিশ্ব মঙ্গলার্থে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ কালীবাড়ী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে হরিনাম সংকীর্ত্তণ ও অষ্টকালীন লীলাকীর্ত্তণ। ২৫ জানুয়ারি সন্ধ্যায় শ্রী মদ্ভাগবত পাঠের মধ্য দিয়ে কীর্ত্তণের উদ্বোধন করা হয়। করুণাময়ী কালীবাড়ী মন্দির পরিচালনা কমিটির সভাপতি মৃত্যুঞ্জয় লাহিড়ী ও নামযজ্ঞ পরিচালনা কমিটির সভাপতি সুজন দত্ত জানান এই উৎসব আগামী ৩ ফেব্রুয়ারি মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হবে। প্রতিদিন শত শত সনাতন ধর্ম্মালম্বী ভক্তরা কীর্ত্তণ শ্রবণে মন্দিরে সমবেত হন।
অনুষ্ঠানে উপস্থিত ভক্তরা জানান, হরিনাম সংকীর্তন তাঁদের জীবনে আনন্দ ও পরম শান্তি নিয়ে এসেছে। তারা বলেন, “এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান আমাদের জীবনে এক মহান পরিবর্তন নিয়ে আসে। বিশেষ করে সংকীর্তনের মাধ্যমে আমরা আমাদের ভেতরের সকল অশুভ শক্তি দূর করি এবং শুদ্ধতার পথে এগিয়ে যাই।”
করুণাময়ী কালীবাড়ী মন্দির পরিচালনা কমিটির সভাপতি মৃত্যুঞ্জয় লাহিড়ী জানিয়েছেন, “হরিনাম সংকীর্তন একটি অত্যন্ত পবিত্র ধর্মীয় অনুষ্ঠান যা সকল ভক্তদের একত্রিত করে, সামাজিক সম্প্রীতি বাড়ায় এবং পরম শান্তি লাভের সুযোগ দেয়।” এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান স্থানীয় সমাজে এক নতুন প্রেরণা সৃষ্টি করে এবং ভক্তদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, উক্ত অনুষ্ঠান যাতে নিরাপদে হয় সে ব্যাপারে আইনশংঙ্খলা বাহিনী সার্বক্ষণিক নজরদারী করছে।
এবারের অনুষ্ঠানে নামসুধা পরিবেশন করছেন শ্রী বিষ্ণু মন্দির সম্প্রদায় মাদারিপুর, শ্রী কুলেশ্বরী সম্প্রদায় মোহনগঞ্জ, শ্রী ভবা পাগলা সম্প্রদায় সাতক্ষীরা, শ্রী নব বিমল কৃষ্ণ সম্প্রদায় নেত্রকোনা, শ্রী ভাগ্যশ্রী সম্প্রদায় সাতক্ষীরা, শ্রী ব্রজ নন্দন সম্প্রদায় সাতক্ষীরা এবং অষ্টকালীন লীলাকর্ত্তীণ পরিবেশনায় থাকবেন সৌমেন গোস্বামী নদীয়া, শ্রীমতি শতরুপা হাওলাদার রাজশাহী ও শ্রমতি লাবনী সরকার বগুড়া।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর