Agaminews
Dr. Neem Hakim

রাতের আঁধারে কম্বল নিয়ে ছিন্নমূল মানুষের কাছে ‘এসিল্যান্ড’


audhamyabangla প্রকাশের সময় : জানুয়ারী ২৯, ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন / ১২৮
রাতের আঁধারে কম্বল নিয়ে ছিন্নমূল মানুষের কাছে ‘এসিল্যান্ড’

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত ময়মনসিংহের নান্দাইল উপজেলাবাসীর জনজীবন। দিনভর হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে এ অঞ্চলে বেড়েছে শীতের তীব্রতা। আর এ তীব্রতায় দুস্থ, অসহায়, ছিন্নমূল ও দরিদ্র মানুষের জীবনে নেমে এসেছে দুর্ভোগ। তবে এসব অসহায় মানুষদের জন্য ‘দেবদূত’ হিসেবে আবির্ভূত হয়েছেন নান্দাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান। রাতের আঁধারে তীব্র শীত উপেক্ষা করে কম্বল নিয়ে বেরিয়ে পড়েন শহরের বিভিন্ন ওয়ার্ড আর গ্রামাঞ্চলে। এ পর্যন্ত নিজ হাতেই তিনি বিতরণ করেছেন।

সরেজমিনে দেখা যায়, কনকনে শীতে চরম বিপাকে পড়ছেন নান্দাইল উপজেলার অসহায়, গরিব-দুঃখী শীতার্ত মানুষ। আর এসব গরিব-দুঃখী শীতার্ত মানুষের কষ্ট লাঘবে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে শীতার্ত মানুষের বাড়িতে গভীর রাতে কম্বল নিয়ে হাজির হচ্ছেন ফয়জুর রহমান। কনকনে শীতের মধ্যে হঠাৎ যখন উপজেলা সহকারী কমিশনার নিজ হাতে শীতবস্ত্র মানুষের দরজায় হাজির হচ্ছেন, তখন ছিন্নমূল দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধী মানুষেরাও আবেগে আপ্লুত হয়ে পড়ছেন। তাদের কেউ আবেগে গলায় জড়িয়ে ধরছেন, কেউ বা পানি-খাবার দিয়ে আপ্যায়ন করতে চাইছেন।

কম্বল পেয়ে খুশি ইয়াসমিন বেগম নামে এক নারী বলেন, গত কয়েকদিন ধরে অনেক শীত পড়ছে। ঘরে যা আছে তা দিয়ে শীত মানছে না। আমাদের ঘরে কামাই করার মতো মানুষ নাই। শীতে কম্বল কিনতে পারি না। রাতে এসিল্যান্ড স্যার কম্বল বাড়িতে এসে দিয়ে গেছে। এতে আমাদের সবার উপকার হবে।

এমন উদ্যোগের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান বলেন, শীতে ছিন্নমূল ও দরিদ্র মানুষদের অনেক কষ্ট হয়। তাদের অনেকের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। অনেকে খোলা আকাশের নিচে রাত কাটায়। তাদের শীত নিবারণের কোনো ভালো ব্যবস্থা থাকে না। যদিও সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় প্রতি বছর অসংখ্য শীতবস্ত্র বিতরণ হয়, কিন্তু প্রকৃত দুঃস্থদের হাতে সেগুলো খুবই কম পৌঁছে। তাই আমি চেয়েছি যারাই প্রকৃতপক্ষে সুবিধাবঞ্চিত, তারাই যেন ঘরে বসে এই উপহারটি পেয়ে যায়। একারণেই আমি নিজ হাতে এগুলো নিয়ে বাড়িবাড়ি ঘুরছি।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর