Agaminews
Dr. Neem Hakim

চাকুরী দেয়ার প্রলোভনে ১৬ লাখ টাকা আত্নসাতের অভিযোগ


audhamyabangla প্রকাশের সময় : জানুয়ারি ১২, ২০২৫, ৮:০৩ পূর্বাহ্ণ / ৪৮১
চাকুরী দেয়ার প্রলোভনে ১৬ লাখ টাকা আত্নসাতের অভিযোগ

তোফাজ্জল হোসেন : শেরপুর জেলার শ্রীবর্দী থানার গড়গড়িয়া গ্রামের আবু হানিফ চাকরী করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে। তার বিরুদ্ধে ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করেছেন ময়মনসিংহের ফুলপুর থানার বালিচান্দা গ্রামের বিধবা শেফালী বেগম ও তার ছেলে চাকরী না পাওয়া ভুক্তভোগী শরিফুল ইসলাম। ২০২১ সালে আবু হানিফ জামালপুর জেলার ইসলামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ফায়ার ফাইটার (পিএন ৩২৮৪) পদে চাকুরী করা কালীন আত্নীয় পরিচয়ের সুবাদে ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের বালিচান্দা গ্রামের বাদল মিয়া ও শেফালী বেগম দম্পতির ছেলে শরিফুল ইসলামকে ফায়ার ফাইটার পদে চাকরী দেয়ার প্রলোভন দিয়ে ৩ দফায় ১৬ লাখ টাকা নেন।

বর্তমানে আবু হানিফ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে লিডার পদে কর্মরত। ভুক্তভোগী চাকরী না পাওয়া শরিফুল ইসলামের মা বিধবা শেফালী বেগম অভিযোগ করে জানান, আবু হানিফের কথামতো ২০২১ সালের ২৪শে জুন শেরপুর সদর শাখা জনতা ব্যাংকের তার (আবু হানিফ) নিজস্ব একাউন্টে (নং ০১০০২০৯৩৯৫১১২ এবং জমা ভাউচার (নং ৭০৯৬৬৯)এ ৫০ হাজার টাকা জমা দেন।একই বছরের ১১অক্টোবর আবু হানিফের নির্দেশে শেফালী বেগম আবাদি জমি বিক্রি করে আগামাসীহ লেন শাখার অগ্রণী ব্যাংকের আনোয়ার মাদবর নামের এক একাউন্টে নং ০২০০০১৪৬৫৯৮৮৫ এবং জমা ভাউচার নং ৩০৭৪৬০ (শেরপুর শাখা, অগ্রণী ব্যাংক) এ ২ লক্ষ টাকা জমা দেন শেফালী বেগমের পক্ষে তার ভাই ছাদিক।পরবর্তীতে শরিফুলকে চাকরীর ইন্টারভিউয়ের ফিল্ড টেস্ট আইডি কার্ড দেয় আবু হানিফ, কিন্তু চাকরী হলোনা শরিফুল ইসলামের।

চাকরি না পাওয়ায় শরিফুল ইসলাম ও তার মা ফায়ার সার্ভিসে কর্মরত আবু হানিফকে টাকা ফেরত দিতে বললে ৬ মাস সময় নেয় আবু হানিফ। অবশেষে ২০২২সালের কারারক্ষী পদে চাকরী দেয়ার ও এতে বাড়তি সুযোগ সুবিধা দেয়ার কথা বলে আবারও প্রলোভন ও মিথ্যা আশ্বাস দিলে বিধবা শেফালী আবু হানিফের কথামতো সবটুকু জমি বিক্রি ও অন্যের কাছ থেকে সুদে এনে ছেলের সরকারী চাকরী (সোনার হরিণটি ধরতে) ৯ আগষ্ট ৩জন স্বাক্ষীর উপস্থিতিতে ১৩ লক্ষ ৫০ হাজার টাকা দেন উক্ত ফায়ার সার্ভিসের (বর্তমান লিডার পদে ঈশ্বরগঞ্জ কর্মরত) আবু হানিফকে । আড়াই বছর পেরিয়ে গেলেও চাকরী না হওয়া , টাকা ও জমির টেনশনে অসুস্থ হয়ে পড়ছেন বিধবা শেফালী বেগম। বার বার আবু হানিফের কাছে চাকরীর জন্য নেয়া টাকা ফেরত চাইতে গেলে, টাকা তো দিচ্ছেইনা বরং উল্টো আবু হানিফের বিরুদ্ধে কোনো অভিযোগ ও আইনের আশ্রয় নিলে বিধবা শেফালি বেগম ও শরিফুল ইসলামকে প্রতারণা করে টাকা নেয়া আবু হানিফ দেখে নেয়ার হুমকি -ধামকি দিচ্ছেন বলে অভিযোগে জানান শেফালী বেগম।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঈশ্বরগনঞ্জ লিডার আবু হানিফের সাথে মন্তব্য জানতে (গত বুধবার ৮জানুয়ারি ঈশ্বরগঞ্জ)চাওয়া হলে তিনি একেক বার একেক ধরনের উত্তর দেন। ভুক্তভোগী পরিবার শেফালী বেগম ও শরিফুল ইসলাম আবু হানিফের বিরুদ্ধে কেন্দ্রীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দপ্তরে এবং আদালতে প্রতারণা করে টাকা নেয়ার অভিযোগ করবেন বলে জানান বিধবা শেফালী বেগম।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর