
কামরুল হাসান রবি, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬১ গ্রাম হেরোইনসহ ৭ জন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (০১ জুলাই) রাত ৯টার দিকে কোতোয়ালী থানাধীন পাটগুদাম ব্রিজ সংলগ্ন জয় বাংলা চত্বরের দক্ষিণ পাশে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানটি পরিচালিত হয় মাননীয় পুলিশ সুপার ময়মনসিংহের সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) অংকন সরকার, সংগীয় অফিসার ও ফোর্সসহ।
গ্রেপ্তারকৃতরা হলেন:
১. মোঃ শহিদুল ইসলাম (৩৮), শস্যমালা
২. খোকন চন্দ্র রায় (৩৫), সেহড়া ধোপাখলা (রুটিওয়ালা পাড়া)
৩. রকন হাসান (২৪), কৃষ্টপুর দক্ষিণপাড়া
৪. মোঃ জনি (৪০), ছত্রিশবাড়ী কলোনী
৫. রনি বনিক (৩১), গোহাইলকান্দি পূর্ব মীরবাড়ি
৬. মোঃ নাজমুল বারী খান ওরফে রাসেল (৪৫), কাঁচিঝুলি, ০৩নং ওয়ার্ড
৭. মাজহারুল ইসলাম নীরব (২২), চামড়া গুদাম, পূরবী সিনেমা হল সংলগ্ন
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে একাধিক মাদক, চুরি ও ছিনতাই মামলাও রয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, এই চক্রের সঙ্গে জড়িত আরও ব্যক্তিদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ৭ আসামির বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :