Agaminews
Dr. Neem Hakim

দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত


audhamyabangla প্রকাশের সময় : মে ২৭, ২০২৫, ৯:৪২ পূর্বাহ্ন / ১৮২
দুর্গাপুরে ট্রাকের ধাক্কায়  মোটরসাইকেল চালক নিহত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে ইট ভর্তি ট্রাকের ধাক্কায় আনোয়ার হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার (২৬ মে) বিকেলে পৌরশহরের ভাঙ্গাব্রীজ সংলগ্ন ঠাকুরবাড়ী কান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আনোয়ার হোসেন কলমাকান্দা উপজেলার খারনই ইউনিয়নের বাউসাম গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইট বোঝাই একটি ট্রাক দুর্গাপুর থেকে নাজিরপুরের দিকে যাচ্ছিল। এমন সময় মোটরসাইকেল চালক আনোয়ার হোসেন ওই ট্রাকের পাশ দিয়ে একই দিকে যাচ্ছিল। এ সময় হর্ন বাজালেও মোটরসাইকেল কে সাইড না দেয়ায় ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মারা যান। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও ট্রাকের চালক পালিয়ে যান।

দুর্গাপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। মরদেহ ময়নাতদন্তে পাঠানোর জন্য প্রস্ততি নেয়া হচ্ছে। ইতোমধ্যে নিহতে পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে পরবর্তীতে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর