Agaminews
Dr. Neem Hakim

ধোবাউড়ায় প্রাইভেটকারসহ ছয় মাদক কারবারি আটক


audhamyabangla প্রকাশের সময় : মে ৯, ২০২৫, ৬:০৭ অপরাহ্ন / ১৩৬
ধোবাউড়ায় প্রাইভেটকারসহ ছয় মাদক কারবারি আটক

ধোবাউড়া প্রতিনিধিঃ

উপজেলার মেকিয়ারকান্দা বালুয়াপাড়া এলাকা থেকে ৩ বোতল বিদেশি ব্র‍্যান্ডের মদ ও একটি প্রাইভেটকারসহ ছয় জন মাদক কারবারিকে আটক করেছে ধোবাউড়া থানা পুলিশ। আটককৃতরা হলেন- রিফাত (২৪), কানন (৩০), আহাদ (২৪), দিপু( ১৯), এমদাদ(২৭), আলম( ৪০), সর্বসাং কাইচান এবং ভালুকা উপজেলা।

বৃহস্পতিবার রাতে অফিসার ইনচার্জ আল মামুন সরকারের দিক নির্দেশনায় এস আই মো: ছলিম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে রাত আনুমানিক দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেকিয়ারকান্দা বালুয়া মোড় হতে প্রাইভেটকার ও বিদেশি মদসহ তাদেরকে আটক করা হয়।

তাদের নামে মাদক আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর