
বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর ৩১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত ১৭টি মন্ত্রিসভা বৈঠকে মোট ১০৮টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৮০টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে, যা মোট সিদ্ধান্তের ৭৪ শতাংশ। বাকি ২৮টি সিদ্ধান্ত বা ২৬ শতাংশ বাস্তবায়নাধীন রয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আরো পড়ুন
জুলাই গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
‘অত্যাবশ্যকীয়’ ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল
‘অত্যাবশ্যকীয়’ ওষুধের তালিকা ও মূল্য নির্ধারণ পদ্ধতি বাতিল
সভায় মন্ত্রিসভা-বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে ২০২৬ সালের দ্বিতীয় ত্রৈমাসিক প্রতিবেদন উপস্থাপন করা হয়।
প্রতিবেদনে বলা হয়, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত ১৭টি মন্ত্রিসভা বৈঠকে মোট ৮৪টি সারসংক্ষেপ উপস্থাপন করা হয়েছে।
মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত মোট ৪৩টি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময়ে সাতটি নীতি, কর্মকৌশল ও কর্মপরিকল্পনা মন্ত্রিসভা অনুমোদন করেছে। একই সময়ে তিনটি আন্তর্জাতিক চুক্তি বা প্রটোকলের খসড়া স্বাক্ষর অথবা অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর মধ্যে একটি স্বাক্ষরিত হয়েছে এবং দুটি বাস্তবায়নাধীন রয়েছে।
এছাড়া বর্তমান সরকারের মেয়াদে জাতীয় সংসদের অধিবেশনে ১০৪টি আইন পাস হয়েছে।
আপনার মতামত লিখুন :