Agaminews
Dr. Neem Hakim

জামালপুরে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি


audhamyabangla প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২৫, ২:২২ অপরাহ্ন / ১২৮
জামালপুরে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

বাঁধন হোসন, জামালপুর প্রতিনিধি
ডিপ্লোমা ইন নাসিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান ডিগ্রি পাস কোর্স করার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করেছে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন জামালপুর জেলা শাখা। সোমবার (২১ এপ্রিল) সকালে শহরের ফৌজদারী মোড়ে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন জামালপুর জেলা শাখার সভাপতি রানা ইসলামের সভাপত্বিতে বক্তব্য রাখেন জয়নাল আবেদীন সোহেল, শাহনাজ পারভীন, মোঃ তাওহিম, মোঃ ইব্রাহিম, লাভলু হোসাইনসহ অন্যানরা এই সময় বক্তারা বলেন, তারা এসএসসি পরিক্ষা দিয়ে ইংলিশ মিডিয়ামে ৩ বছর ডিপ্লোমা ইন নাসিং কোর্স করার পরেও কেন তাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমার থাকবে। তাই তাদের দাবী ডিপ্লোমা ইন নাসিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান ডিগ্রি পাস কোর্স করতে হবে। বক্তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন বর্তমান সরকার যদি তাদের যৌক্তিক দাবী মেনে না নেয় তাহলে তারা আরো কঠোর থেকে কঠোরতম আন্দোলনে নামবে। পরে প্রায় ১ ঘন্টা ৩০ মিনিট অবস্থান কর্মসূচি পালন করে বেলা ১২টা ৩০ মিনিটের দিকে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শেষ হয়।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর