
প্রেস নোট
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ তারিখ-১১/০৭/২০২৬ খ্রিঃ।
মাননীয় পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহের ওসি (দক্ষিণ) এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সফল অভিযানে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন চক লাঙ্গুলিয়া এলাকা হইতে ১০ জুলাই ২০২৬ খ্রিঃ তারিখ ১৯:২৫ ঘটিকায় ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, মূল্য অনুমান ৭৫,০০০/-(পঁচাত্তর হাজার) টাকার আলামতসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ আশরাফুল ইসলাম মোড়ল (৩৫), পিতা-মৃত রেজাউল করিম দুলাল, মাতা-মোছাঃ রাশিদা খাতুন, সাং-চকলাঙ্গুলিয়া, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। অপর একটি সফল অভিযানে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন সুতিয়াখালী বাজার এলাকা হইতে ১০ জুলাই ২০২৬ খ্রিঃ তারিখ ২০:০০ ঘটিকায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, মূল্য অনুমান ২৫,০০০/-(পঁচিশ হাজার) টাকার আলামতসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ আশরাফুল (২৬), পিতা-আবুল হাসিম, মাতা-রিনা খাতুন, সাং-কাশিয়ারচর, থানা-গৌরীপুর, ২। মোঃ রফিকুল ইসলাম (৪৫), পিতা-মৃতঃ নূরুল ইসলাম, মাতা-মোছাঃ সাহারা খাতুন, সাং-বা.কৃ.বি শেষ মোড়, থানা-কোতোয়ালী, উভয় জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য কথিত ইয়াবা ট্যাবলেট এর বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহের মুক্তাগাছা ও কোতোয়ালী মডেল থানায় পৃথক মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত ছিল এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্তপূর্বক গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।ডিবি পুলিশের এই সফল মাদক উদ্ধার অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।
-জেলা পুলিশ, ময়মনসিংহ।
আপনার মতামত লিখুন :