বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নাটোরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
audhamyabangla
প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন /
২৭
![বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নাটোরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত]()
নাটোর প্রতিনিধি: “জলবায়ু পরিবর্তন, আজকের পদক্ষেপ, আগামী নিরাপত্তা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, নাটোরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসমা খাতুন, পরিবেশ অধিদপ্তর নাটোরের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, তেবারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারওয়ার এবং এনজিও ও ভোক্তা অধিকার সংরক্ষণ নেত্রী শামীমা লাইজু নীলা।বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিতভাবে পরিবেশ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিকল্প নেই। একটি নিরাপদ ও বাসযোগ্য ভবিষ্যৎ নিশ্চিত করতে বৃক্ষরোপণ, পরিবেশবান্ধব জীবনযাপন এবং প্রাকৃতিক সম্পদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী এবং সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :