Agaminews
Dr. Neem Hakim

সুন্দরবনে ডাকাতের আস্তানা থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজ উদ্ধার


audhamyabangla প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৫, ২:১৫ অপরাহ্ন / ৯৮
সুন্দরবনে ডাকাতের আস্তানা থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজ উদ্ধার

মোঃ কামরুল ইসলাম টিটু
বাগেরহাট জেলা প্রতিনিধি
সুন্দরবনে ডাকাত দলের আস্তানায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, কার্তুজসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় দুটি এক নলা বন্দুক, ১১ রাউন্ড ফাঁকা কার্তুজসহ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা যায় নাই।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে সুন্দরবনের পুরাতন ঝাপসি ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।  
পরে সন্ধ্যায় মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান
তিনি জানান, গোপন খবর আসে ওই এলাকায় ডাকাত করিম শরীফ বাহিনী দলবলসহ অবস্থান করছে। পরে দুপুর দুইটার দিকে মোংলার কোস্টগার্ড ওই এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলটি নৌকা ফেলে বনের ভেতরে পালিয়ে যায়। পরে নৌকায় তল্লাশি অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার অবৈধ অস্ত্র ও অন্য মালামালের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কাজ চলছে। 
তিনি আরও জানান, কোস্টগার্ড আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে ২৪ ঘণ্টা টহল অব্যাহত রেখেছে। যার মাধ্যমে এসব অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। আমাদের কার্যক্রম চলমান থাকবে।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর