Agaminews
Dr. Neem Hakim

তারাকান্দায় আওয়ামীলীগের দলীয় কার্যালয় এখন ময়লা-আবর্জনার স্তুপ, আত্মাগোপনে নেতাকর্মীরা


audhamyabangla প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৫, ১২:১১ অপরাহ্ন / ১৪৬
তারাকান্দায় আওয়ামীলীগের দলীয় কার্যালয় এখন ময়লা-আবর্জনার স্তুপ, আত্মাগোপনে নেতাকর্মীরা

হামিদুল ইসলাম (সরকার): ময়মনসিংহের তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি ময়লা-আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। একসময় যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সরব উপস্থিতি ছিল। আজ সেখানে বিভিন্ন বর্জ্য ফেলার জায়গা হিসেবে ব্যবহৃত হচ্ছে। সম্প্রতি সময়ে দেখা যায়, নেতাকর্মীদের নেই কোনো পদচারণা । আ.লীগে দাপটি নেতা কর্মীরা ৫ই আগস্ট এর পরে আত্মগোপনে চলে যায়। চলমান সময়ে এটি কোনো দলীয় কার্যালয় নাকি বাজারের ডাস্টবিন বলা মুশকিল। তবে পার্টি অফিসের সামনে বসেছে বেশ কয়েকটি দোকান।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক জিয়াউল হক জিয়া জানান , ৫ আগস্ট এর পর থেকে আমি নেতাকর্মীদের সাথে যোগাযোগ রেখে চলেছি। ইনশাআল্লাহ্ আমরা খুব দ্রুত সাংগঠনিক কার্যক্রম শুরু করবো। তাছারা আমাদের শতশত নেতা কর্মীদের মিথ্যা মামলা দিয়ে নেতাদের বাড়ি ঘর ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাট করা হয়েছে।
এই পরিস্থিতিতে দলীয় যে কোনো কার্যক্রম পরিচালনা করতে আমরা ইতিমধ্যেই ঐক্যবদ্ধ অবস্থানে আছি, আমরা খুব দ্রুতই কেন্দ্রের নির্দেশনা পাবো।

তবে উপজেলা আ.লীগের সভাপতি /সাধারণ সম্পাদক উনাদের সাথে এ বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলে মুটোফোন বন্ধ পাওয়া যায়।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর