Agaminews
Dr. Neem Hakim

ময়মনসিংহে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ এর ১১তম সভা অনুষ্ঠিত


audhamyabangla প্রকাশের সময় : মে ১০, ২০২৬, ১০:০৬ অপরাহ্ণ / ১৭
ময়মনসিংহে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ এর ১১তম সভা অনুষ্ঠিত

তথ্যবিবরণী                                                                                                       নম্বর-২61

 

ময়মনসিংহ (রবিবার, ১০ মে ২০২৬ খ্রি:)

ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ এর ১১তম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০মে) বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ্ শাম্মী, এনডিসি। এছাড়াও রেঞ্জ ডিআইজি, বিভাগীয় সমাজসেবা কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এবং এনজিও প্রতিনিধি (সেবা ফাউন্ডেশন, উন্নয়ন সংঘ, ওয়ার্ল্ড ভিশন) উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, ২০২৪-২৫ অর্থবছরে ময়মনসিংহ অঞ্চল থেকে ১২১ জন শিশু শ্রমিককে বিভিন্ন ধরনের শ্রম থেকে প্রত্যাহার করা হয়েছে। চলতি অর্থবছরে এপ্রিল/২০২৬ পর্যন্ত প্রাপ্ত ও নিরসনকৃত শিশু শ্রমিকের সংখ্যা মোট ১৩৫ জন যার মধ্যে ময়মনসিংহ জেলায় ১২২ জন এবং নেত্রকোনা জেলায় ১৩ জন। জামালপুর সদর উপজেলার তুলশীরচর এবং লক্ষ্মীরচর ইউনিয়নকে শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হয়েছে। শিশুশ্রম নিরসনে পরিদর্শন, বিশেষ পরিদর্শন, উদ্বুদ্ধকরণ কার্যক্রম, আইনগত ব্যবস্থা গ্রহণসহ বিধি মোতাবেক সকল কার্যক্রম অব্যাহত রয়েছে।সভাপতি বলেন, যে শিশু সে পড়াশোনা করবে, এর বাইরে অন্য কোনো শ্রমঘন কাজে তাকে যুক্ত করা উচিৎ নয়। আপনারা বিচ্ছিন্নভাবে তথ্য-উপাত্ত উপস্থাপন না করে একটা নির্দিষ্ট শিশুর উপর বিশেষভাবে ফোকাস করুন, তাকে এবং তার পরিবারের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও শিশুশ্রম নিরসনে পরিবার-ভিত্তিক সহায়তা প্রদান করুন। সরকারের বিভিন্ন দপ্তর যেমন যুব উন্নয়ন, মহিলা বিষয়ক অধিদপ্তরসহ অনেক দপ্তর প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা প্রদান করে থাকে, তাদের মাধ্যমে এসব পরিবারের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে উদ্যোগ নিন। অনেক বাসাবাড়িতে চৌদ্দ বছরের কম বয়সী শিশুদের শিশুশ্রমে নিযুক্ত হতে দেখা যায়। শিশুশ্রম নিরসনে প্রয়োজনে সরকারের টোল ফ্রি শ্রমিক হেল্পলাইন নাম্বার ১৬৩৫৭ এ রিপোর্ট করুন। সরকারি দপ্তরের অনেক সেবা সাধারণ জনগণ ঠিকমতো জানেনই না, অধিকতর প্রচারের মাধ্যমে সরকারের জনবান্ধব সেবাগুলো জনগণের দৌড়গোঁড়ায় পৌঁছে দিন।

#মাসুদ/রিদওয়ান/মনির/মোস্তফা/রেজভী/২০২৬/১৩:০০ঘটিকা

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর