Agaminews
Dr. Neem Hakim

নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু


admin প্রকাশের সময় : এপ্রিল ২৯, ২০২৬, ৯:২১ অপরাহ্ণ / ১৭
নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি || রাজিব শেখ।

শরীয়তপুরের নড়িয়ায় নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে রাজিব শেখ (৩৬) নামের এক জেলের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার জপসা ইউনিয়নের মাইজপাড়া এলাকার কীর্তিনাশা নদীতে এ ঘটনা ঘটে।

রাজিব শেখ ওই এলাকার হারুন শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজিব শেখ নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো বুধবার দুপুরেও তিনি কীর্তিনাশা নদীতে মাছ ধরছিলেন। হঠাৎ বজ্রপাতে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নড়িয়া থানার ওসি বাহার মিয়া বলেন, বজ্রপাতে এক জেলের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা/আকাশ/রাজীব

Source link

স্পট লাইট বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর