Agaminews
Dr. Neem Hakim

তারাকান্দায় এক মাসে ৩ খুন


audhamyabangla প্রকাশের সময় : মার্চ ৬, ২০২৫, ৯:২৩ অপরাহ্ন / ১০২
তারাকান্দায় এক মাসে ৩ খুন

হামিদুল ইসলাম তারাকান্দা( ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের তারাকান্দায় জমা জমি সংক্রান্ত ঘটনা ধরে পৃথক ঘটনায় এক মাসে ৩ ব্যক্তি খুন হয়েছে।
পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, গত ২৭ জানুয়ারি উপজেলার বিসকা ইউনিয়নের মেছেরা গ্রামে জমাজমি সংক্রান্ত ঘটনায় যে গ্রাম্য সালিশ শেষে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় লাল হোসেন ওরফে লাল মিয়া (৫৫) গুরুতর আহত হয়। তাকে ময়মনসিংহে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থা মারা যায়। এ ছাড়া গত ২৪ ফেব্রুয়ারি উপজেলার বালিখা ইউনিয়নের পশ্চিম পাগলী গ্রামের আবেদ আলী (৭০) ওয়াজ মাহফিলে গিয়ে নিখোঁজ হয়। পরদিন সকালে বাড়ির পার্শ্ববর্তী ধলাই বিলে হাত- পা মুখ বাধা অবস্থায় পুলিশ ফিশারী থেকে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মরগে প্রেরণ করে।এবং গত২৬ ফেব্রুয়ারি বিসকা ইউনিয়নের বিসকা গ্রামের রাসেল সরকার (৪০)কে প্রতিপক্ষরা পথরোধন করে মারধর করে গুরুতর আহত করে।স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নিলে চিকিৎসাধীন অবস্থায় রাসেল সরকার মারা যায়।এ বিষয়ে পৃথক তিনটি ঘটনা তারাকান্দা থানায় হত্য মামলা হয়েছে।থানা সূত্রে জানা গেছে, এক মাসে তিনটি হত্যাকাণ্ডের ঘটনায় একমাত্র লাল হোসেন ওরফে লাল মিয়া (৫৫) হত্যা মামলার এজাহার নামীয় ৪ আসামীকে পুলিশ গ্রেপ্তার করেছে। পৃথক দুটি হত্যা মামলার কোন আসামী পুলিশ ধরতে পারেনি।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর