Agaminews
Dr. Neem Hakim

শিক্ষাবিদ মুসলেহ উদ্দিন আহমেদের ৫৯ তম মৃত্যুবার্ষিকী আজ


audhamyabangla প্রকাশের সময় : মার্চ ১, ২০২৫, ৫:৫৩ অপরাহ্ন / ১১৮
শিক্ষাবিদ মুসলেহ উদ্দিন আহমেদের ৫৯ তম মৃত্যুবার্ষিকী আজ

গফরগাঁও(ময়মনসিংহ)প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান
শাঁখচূড়া উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক এ,বি, মুসলেহ উদ্দিন আহমেদ।
আজ ১ মার্চ বরেণ্য এই শিক্ষাবিদের ৫৯তম মৃত্যুবার্ষিকী । দিবসটি উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে শাঁখচূড়া গ্রামে দোয়া, কোরআনখানির আয়োজন করা হয়েছে।
মুসলেহ উদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে
শনিবার দুপুরে গ্রামের বাড়িতে
দু:স্থদের মধ্যে খাবার বিতেণ করা হয়েছে।
এছাড়া এই ফাউন্ডেশন প্রকাশ করেছে ‘দূর নক্ষত্রের আলো ‘ নামের একটি স্মারক গ্রন্থ।

সাংবাদিক কথা-সাহিত্যিক ফাইজুস সালেহীন এবং অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনসহ নয়জন কৃতি সন্তানের পিতা জ্ঞান তাপস
মুসলেহ উদ্দিন আহমেদ । শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের পাশাপাশি মুসলেহ উদ্দিন আহমেদ জনহিতৈষী হিসেবেও পরিচিত ছিলেন।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর