Agaminews
Dr. Neem Hakim

সাভারে বহুতল ভবনে সিটিটিসির অভিযান, ককটেল উদ্ধার


admin প্রকাশের সময় : অগাস্ট ১২, ২০২৬, ৩:৩৬ পূর্বাহ্ন / ৬৬
সাভারে বহুতল ভবনে সিটিটিসির অভিযান, ককটেল উদ্ধার

ঢাকার সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকায় একটি ৪ তলা ভবনে অভিযান চালিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও স্থানীয় থানার পুলিশ সদস্যরা।

অভিযানে অংশ নেওয়া পুলিশের একটি সূত্র জানিয়েছে, ঘটনাস্থল থেকে কয়েকটি ককটেল ও বোমা তৈরির উপকরণ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টার পর সিটিটিসি সদস্যরা ওই ভবন ঘিরে ফেলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

রাত ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শ্যামপুর এলাকার জলাবদ্ধ সড়ক লাগোয়া একটি ভবনের সামনে অবস্থান নিয়ে আছেন সিটিটিসি সদস্যরা। তাদের সাথে বোম্ব ডিস্পোজাল ইউনিট ও স্থানীয় থানার পুলিশ সদস্যরাও আছেন।

সিটিটিসি সদস্যরা এ সময় নিরাপত্তাজনিত কারণ উল্লেখ করে সাংবাদিকসহ সব মানুষকে ভবনের সামনে থেকে সরিয়ে দেন।

তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি ঘটনাস্থলে উপস্থিত সিটিটিসি ও পুলিশের কোনো কর্মকর্তা।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানিয়েছেন, সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকা থেকে পাঁচটি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। শ্যামপুর এলাকায় আব্দুল জলিলের মালিকানাধীন এক ব্যক্তির বাড়ি ঘিরে রাখা হয়েছে। সেখানে সন্ত্রাসীরা অবস্থান করছেন বলেও জানান তিনি।

ঢাকা জেলার পুলিশ সুপার রাকিবুল হাসান ঈশানের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই ভবন ঘিরে রেখেছিলেন সিটিটিসি ও থানা পুলিশের সদস্যরা।

Source link

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর