Agaminews
Dr. Neem Hakim

না.গঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ মাইদুলও মারা গেছে


admin প্রকাশের সময় : অগাস্ট ১২, ২০২৬, ৭:৫০ পূর্বাহ্ন /
না.গঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ মাইদুলও মারা গেছে

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ একই পরিবারের তিনজনের মধ্যে সবশেষ আজ মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে মাইদুল (২৪) মারা গেছে। শনিবার (৮ আগস্ট) মাইদুলের ৮ বছরের শিশু সন্তান মারুফ এবং সোমবার (১০ আগস্ট) সকালে স্ত্রী বিউটি (২৪) মারা যান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক শাওনবিন রহমান মাইদুলের মৃত্যুর খবর জানিয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে বন্দর উপজেলার কুড়িপাড়া চাপাতলি এলাকার সেলিম মিয়ার টিনশেড বাসায় গ্যাসের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়লে মারুফ, তার বাবা মাইদুল ও মা বিউটি দগ্ধ হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, আগুনে শিশু মারুফের শরীরের ৯০ শতাংশ, তার বাবা মাইদুলের ৮৫ শতাংশ এবং মা বিউটির ৮০ শতাংশ পুড়ে যায়।

Source link

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর