Agaminews
Dr. Neem Hakim

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের পাশে জামায়াত


admin প্রকাশের সময় : অগাস্ট ১১, ২০২৬, ১০:২৫ অপরাহ্ন / ৬৩
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের পাশে জামায়াত

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের তিন প্রবাসীর পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

নিহতরা হলেন—নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের শ্রীপুর গ্রামের রাব্বানীর ছেলে মো. সাব্বির হোসেন শুভ (৩০), দিঘীরপাড় এলাকার জাখের আলীর ছেলে শামীম হোসেন এবং মহিষডাঙ্গা গ্রামের আসলাম হোসেনের ছেলে রবিউল আউয়াল হৃদয়।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্দেশে নাটোর জেলা জামায়াতের নেতারা নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের খোঁজ-খবর নেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ভবিষ্যতে পাশে থাকার আশ্বাস দেন। পরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নিহত তিনজনের পরিবারের সদস্যদের আর্থিক সহযোগিতা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, নাটোর শহর কমিটির সেক্রেটারি আলী আল মাসুদ মিলন, নলডাঙ্গা উপজেলা জামায়াতের আমির আব্দুর রব, সহকারী সেক্রেটারি মাওলানা আবু নওশাদ নোমানী, জিহাদুল ইসলাম, মাধনগর ইউনিয়ন জামায়াতের আমির ডা. ফজলুল হক নান্নু, জামায়াতের নেতা মো. আফাজ উদ্দিনসহ দলের অন্য নেতারা।

Source link

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর