Agaminews
Dr. Neem Hakim

একজন সাদা মনের বীর মুক্তিযোদ্ধার চির বিদায়; শরনখোলায় শোকের ছাযা


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ৬:২৯ অপরাহ্ন / ৪৫
একজন সাদা মনের বীর মুক্তিযোদ্ধার  চির বিদায়;  শরনখোলায় শোকের ছাযা

মোঃ কামরুল ইসলাম টিটু
বাগেরহাট শরনখোলা প্রতিনিধি
পৃথিবীর মায়া ত্যাগ করে চিরবিদায় নিলেন শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং বিএনপির সাবেক আহবায়ক ও সুন্দরবন সাব সেক্টরের অন্যতম সংগঠক সাদা মনের মানুষ বীর মুক্তিযোদ্ধা মো.নজরুল ইসলাম লাল ।তিনি শুক্রবার (১৭ জুলাই) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৮৫) বছর। নজরুল ইসলাম লাল ছিলেন, সদালাপী ও সাদা মনের মানুষ। পরিবারে একমাত্র স্ত্রী তিনিও গত মঙ্গলবার (৭ জুলাই) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নি:সন্তান এই দম্পত্তির মৃত্যুর পর পৃথিবীতে তাদের আর কেউ রইলো না। নিজের জমিজমার কিছু অংশ আগেই তিনি এতিমখানায় দান করে গেছেন। মরহুমের জানাজা নামাজ আজ শনিবার (১৮ জুলাই) আসর নামাজ বাদ তার নিজ বাড়ি আমড়াগাছিয়া স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর