
নাটোর প্রতিনিধি.
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আমরা মনে করি যে কৃষক দীর্ঘদিন বঞ্চিত হয়েছে তারেক রহমানের সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার আগেই উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলাদেশে কৃষকের ভাগ্যের পরিবর্তন করবে| উনি আরো বলেছেন, আগামী তিন বছরের মধ্যে প্রতিটা কৃষকের কাছে কৃষি কার্ড পৌঁছে যাবে| এই কৃষি কার্ডের মাধ্যমে প্রত্যেকটা কৃষক কৃষি পণ্য পাবে ঋণ পাবে এবং এই কার্ডের মাধ্যমে একজন কৃষক সকল সুযোগ-সুবিধা ভোগ করবে |তিনি আরো বলেন, বাংলাদেশের কৃষক সকল সরকারি সুযোগ-সুবিধা ভোগ করবে| এবং এই কৃষকদের জন্য তারেক রহমান যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খালের কর্মসূচি উনি নতুন করে হাতে নিয়েছেন| শুধু কৃষি পণ্য দিলে হবে না পানি না পেলে কৃষক কিভাবে কৃষি ফলাবে কৃষি পণ্য সুবিধার্থে তিনি খাল খননের কার্যক্রম হাতে নিয়েছেন|আজ শনিবার দুপুর ১২ টার দিকে নাটোর সদর উপজেলার হল রুমে এডিপির অর্থায়নে বিভিন্ন উপকার ভোগীদের মাঝে স্প্রে মেশিন, সেলাই মেশিন, ফুটবল, সিলিং ফ্যান, হুইল চেয়ার ও ১২শ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ কালে তিনি এসব কথা বলেন|এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, সদর উপজেলার কৃষি কর্মকর্তা নীলিমা জাহান, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ফরহাদ আহমেদ, জেলঅ বিএনপি যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, সহ সরকারী কর্মকর্তা-কমৃচারী ও দলীয় নেতাকর্মীরা||
০১৩০৩-১৬৫৪৪৪
আপনার মতামত লিখুন :