Agaminews
Dr. Neem Hakim

পাকুন্দিয়ায় মাদকসেবী যুবকের এক বছরের কারাদণ্ড


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৬, ৯:৫১ অপরাহ্ন / ৮১
পাকুন্দিয়ায় মাদকসেবী যুবকের এক বছরের কারাদণ্ড

 

মুঞ্জুরুলহক মুঞ্জু,  কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক সেবনের সময় হাতেনাতে আটকের পর সুজন (২৮) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালত।(১২ জুলাই) রবিবার বিকালে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রূপম দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।দণ্ডপ্রাপ্ত সুজন উপজেলার নারান্দী ইউনিয়নের সনমানিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে।পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সুজন মাদক সেবনের সঙ্গে জড়িত। সে গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক গ্রহণ করে আসছে।গোপন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম হোসাইন রকির নেতৃত্বে পুলিশের একটি দল সনমানিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় মাদক সেবনরত অবস্থায় তাকে আটক করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালত  ঘটনাস্থলে   হাজির হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম হোসাইন জানান, দণ্ডপ্রাপ্ত সুজনকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপম দাস বলেন, মাদক নির্মূলে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। কোনো মাদকসেবী বা মাদক ব্যবসায়ীকেই ছাড় দেওয়া হবে না।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর