Agaminews
Dr. Neem Hakim

নালিতাবাড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা


audhamyabangla প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৬, ৯:২৮ অপরাহ্ন / ৪৭
নালিতাবাড়ীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
  • মো:আজিনুর রহমান, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
    শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন।বুধবার (৯ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষ ‘তেপান্তর’-এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:আব্দুল মালেক। এতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও),উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা,সরকারি নাজমুল স্মৃতি কলেজের প্রতিনিধি, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুজ্জামান,উপজেলা প্রকৌশলী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও),বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ,সাংবাদিক,ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি এবং সুধীজন।মতবিনিময় সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি,শিক্ষা,স্বাস্থ্যসেবা,কৃষি,যোগাযোগ ব্যবস্থা,সীমান্ত এলাকার বিভিন্ন সমস্যা,মাদক নিয়ন্ত্রণ,পর্যটকদের নিরাপত্তা,পরিবেশ সংরক্ষণ এবং সরকারি সেবার মানোন্নয়নসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।এ সময় জেলা প্রশাসক উপস্থিত সবার বক্তব্য,মতামত ও প্রস্তাব গুরুত্বের সঙ্গে শোনেন। তিনি জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যাগুলোর বাস্তবসম্মত ও দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন এবং উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর