
নাটোর প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাটোরে জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে| আজ শুক্রবার বিকেলে শহরের আলাইপুর এলাকা থেকে
পদযাত্রা শুরু করে দলীয় নেতা কর্মিরা| পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড় এলাকায় স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়|
পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়|পথসভায় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম,এনসিপির যুগ্ন আহবায়ক সারোয়ার তুষার,কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, নাটোর জেলা এনসিপির আহ্বায়ক আব্দুল মান্নাফ সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ| পথসভায় সারজিস আলম বলেন, আগামীতে আমাদের যে লড়াই এ লড়াই
মার্কার লড়াই হবে না| এ লড়াই হবে ন্যায় এবং অন্যায়ের লড়াই| আগামী যে লড়াইটা এ লড়াইটা দলের লড়াই হবে না| এ লড়াই হবে জালিম আর
মজলুমের ভিতর লড়াই| আগামীতে আমাদের যে লড়াই এ লড়াই পুরাতন বন্দোবস্তের লড়াই হবে না|এ লড়াইটা হবে শাষক আর শোষিতদের মধ্যে|
আপনার মতামত লিখুন :