মঞ্জুরুলহক মঞ্জু , কিশোরগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ সরকারের ‘মাদকবিরোধী’ জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সবসময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অত্যন্ত কঠোর ও পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে। বিশেষ করে মাদক নির্মূল, অস্ত্র উদ্ধার, জঙ্গি দমন এবং তালিকাভুক্ত অপরাধীদের গ্রেফতারে র্যাবের নিয়মিত অভিযান দেশব্যাপী প্রশংসিত হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-১৪, কিশোরগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল সফল অভিযান পরিচালনা করে ০৮ কেজি অবৈধ্ মাদকদ্রব্য গাঁজাসহ নারী মাদককারবারি নাজমা আক্তার (৩৮), জেলা-মানিকগঞ্জকে গ্রেফতার করেছে।অভিযানে সিপিসি-২, র্যাব-১৪, কিশোরগঞ্জ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৬ জুলাই ২০২৬খ্রি. বিকাল অনুমান ১৭৫০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার বালিখোলা বাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় গ্রেফতার এড়াতে পথচারীর ছদ্মবেসে চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করে নাজমা আক্তার (৩৮)। তার গতিবিধি সহেন্দজনক মনে হলে আভিযানিক দলটি তাকে আটক করে। সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা থাকার কথা স্বীকার করে। আটককৃত মাদক কারবারির দেওয়া তথ্য ও দেখানো মতে ট্রাভেলিং ব্যাগের ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত ০৮ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধারসহ ০২ টি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করতে সক্ষম হয়।
আপনার মতামত লিখুন :