
প্রেস নোট
জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ
তারিখ-১৩/০৫/২০২৬ খ্রিঃ।
মাননীয় পুলিশ সুপার, মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), আব্দুল্লাহ আল মামুন মহোদয়ের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহের ওসি (উত্তর) মোঃ সাজ্জাদ রোমন ও ওসি (দক্ষিণ) মুহাম্মদ মাহবুবুল হক এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সফল বিশেষ অভিযানে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ এলাকা হইতে ১৩ মে ২০২৬ খ্রিঃ তারিখ ০৭.৫৫ ঘটিকায় ৮ কেজি গাঁজা, মূল্য অনুমান ১,৬০,০০০/- টাকার আলামতসহ মাদক ব্যবসায়ী ১। মাসুম মিয়া (২২), পিতা-খোরশেদ মিয়া, মাতা-আমিনা বেগম, সাং-ইকরতলী (হাফটা বাড়ী), ২। পাভেল মিয়া (২৩), পিতা-ইয়াকুব মিয়া, মাতা-বকুল আক্তার, সাং-ইকরতলী, উভয় থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জদ্বয়কে গ্রেফতার করা হয়। ধৃত আসামী ১। মাসুম মিয়া (২২) এর বিরুদ্ধে পূর্বের ২টি এবং ধৃত আসামী ২। পাভেল মিয়া (২৩) এর বিরুদ্ধে পূর্বের ১টি মাদক মামলা রয়েছে।গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারী চক্র গঠন করে দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করিয়া আসিতেছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্য ৮ কেজি কথিত গাঁজা উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। ডিবি পুলিশের এই সফল অভিযানে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।
-জেলা পুলিশ, ময়মনসিংহ।
আপনার মতামত লিখুন :