Agaminews
Dr. Neem Hakim

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হত্যা মামলার আসামি ২৬ বছর পর গ্রেপ্তার


audhamyabangla প্রকাশের সময় : মে ১২, ২০২৬, ৯:০১ অপরাহ্ন / ১৪৯
মৃত্যুদণ্ডপ্রাপ্ত হত্যা মামলার আসামি ২৬ বছর পর গ্রেপ্তার


মুঞ্জুরুলহক মুঞ্জু,কিশোরগঞ্জ  প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া এলাকায় হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে ১৬ বছর পর ঢাকায় গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার ব্যক্তির নাম আবুল কালাম আজাদ (৪৩)। তিনি ২০০১ সালে একটি হত্যা মামলায় অভিযুক্ত হন এবং ২০১০ সালে আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। তবে রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। মঙ্গলবার ভোরে ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পাকুন্দিয়া থানা পুলিশ র্যাবের সহায়তায় এই অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে এবং সেখান থেকে কারাগারে নেওয়া হয়েছে।
এলাকাবাসীর সূত্রে  জানা যায়, একই এলাকার সোহেল মিয়ার সঙ্গে ব্যক্তিগত বিরোধের জেরে আবুল কালাম আজাদ তাকে ছুরিকাঘাতে হত্যা করেন। এ ঘটনায় নিহতের বাবা চর লক্ষিয়া গ্রামের জসিম উদ্দিন বাদী হয়ে হত্যা মামলা করেন।পুলিশ জানিয়েছে, দীর্ঘ সময় পলাতক থাকার পর অবশেষে প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর