
মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি:
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ১ লক্ষ ৬৯ হাজার টাকার মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করা করে|গত ০৫ ও ০৯ মে ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ কাটলা ও বিরামপুর বিশেষ ক্যাম্প এবং অচিন্তপুর ও খানপুর বিওপি কর্তৃক পৃথক পৃথক ০৪টি মাদক এবং চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৪০ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ, ৯৬ কেজি বাংলাদেশী লোহার স্ক্রু এবং ৮২৮ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়| মালিকবিহীন আটককৃত,মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামালের সিজার মূল্য ১,৬৯,০০০/- (এক লক্ষ ঊনসত্তর হাজার) টাকা|এ বিষয়য়ে ফুলবাড়ী ২৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান পিএসসি এর সাথে কথা বললে তিনি জানান, সীমান্তে ভারতীয় দের পুশব্যাক ঢেকাতে বিজিবি সজাগ দৃষ্টি রাখছে| সেই সাথে ভবিষ্যতেও বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে|
আপনার মতামত লিখুন :