Agaminews
Dr. Neem Hakim

লালমনিরহাট সদরে ভুট্টা ক্ষেতে হেলাল উদ্দিন হত্যা মামলার তদন্তেপ্রাপ্ত অভিযুক্ত র‌্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক গ্রেফতার


audhamyabangla প্রকাশের সময় : মে ১১, ২০২৬, ৬:২৭ অপরাহ্ণ / ১৫
লালমনিরহাট সদরে ভুট্টা ক্ষেতে হেলাল উদ্দিন হত্যা মামলার তদন্তেপ্রাপ্ত অভিযুক্ত র‌্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক গ্রেফতার

প্রেস নোট*

গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬খ্রিঃ সকালে লালমনিরহাট সদর থানার ১০নং বড়বাড়ী ইউনিয়নের জয়হরি গ্রামের হাজির মোড় এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে হেলাল উদ্দিন (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। নিহত হেলাল উদ্দিন লালমনিরহাট সদর উপজেলার পশ্চিম মন্ডল পাড়া গ্রামের মোঃ শহিদের পুত্র। এ ঘটনায় নিহতের ভাই লাশ সনাক্ত করতঃ লালমনিরহাট সদর থানায় অজ্ঞাতনামা অভিযুক্তদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-৩০, তারিখ-২৫ ফেব্রয়ারি ২০২৬খ্রিঃ, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা তথ্যের সত্যতা পেয়ে অদ্য ১১ মে ২০২৬খ্রিঃ রাত অনুমান ০৩৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার পাগলা থানাধীন দোবাশিয়া এলাকায় অভিযান পরিচালনা করে আলোচ্য হত্যা মামলার তদন্তেপ্রাপ্ত অভিযুক্ত মোঃ আলম (৪০), জেলা-লালমনিরহাটকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

স্বাক্ষরিত/-
*সিনিয়র সহকারী পরিচালক*
মিডিয়া অফিসার
অধিনায়কের পক্ষে

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর