মুঞ্জুরুলহক মুঞ্জু কিশোরগঞ্জপ্রতিনিধি:
কিশোরগঞ্জের তাড়াইলে লিচুর বিচি গলায় আটকে ঋত্বিক সাহা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ঋত্বিক সাহা উপজেলার ভাওয়াল গ্রামের টিপন সাহার ছেলে। সে পুরুড়া বর্ণমালা কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।রবিবার (১০ মে) সকালে নিজ বাড়িতে লিচু খাওয়ার সময় অসাবধানতাবশত তার গলায় লিচুর বিচি আটকে যায়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।বেলা ১টার দিকে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন :