Agaminews
Dr. Neem Hakim

ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের-২০২৬ (বালক-বালিকা) প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


audhamyabangla প্রকাশের সময় : মে ১০, ২০২৬, ৯:৫৭ অপরাহ্ণ / ১৮
ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের-২০২৬  (বালক-বালিকা) প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

তথ্যবিবরণী                                                                                                     নম্বর-২৫9

ময়মনসিংহ (রবিবার, ১০ মে ২০২৬ খ্রি:)

ময়মনসিংহে আজ (১০ মে) সকালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬ জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় টুর্নামেন্ট আয়োজনের সম্ভাব্য তারিখ, ভেন্যু, ফিক্সচার নির্ধারণসহ টুর্নামেন্টের প্রস্তুতি সংশ্লিষ্ট নানাবিধ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ১৬-১৯ মে পর্যন্ত এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ভেন্যু হিসেবে বালক ও বালিকা পর্বের জন্য পৃথকভাবে সার্কিট হাউজ মাঠ ও মহিলা ক্রীড়া সংস্থার মাঠকে নির্ধারণ করা হয়। টুর্নামেন্টে ২০২৫ সালের বালক পর্বের চ্যাম্পিয়ন ত্রিশাল উপজেলা, রানারআপ হালুয়াঘাট উপজেলা, বালিকা পর্বের চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ উপজেলা, রানারআপ ধোবাউড়া উপজেলা এবং বাকি ১১টি উপজেলার মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত ১টি উপজেলা সরাসরি টুর্নামেন্টের ২য় রাউন্ডে খেলবে। অবশিষ্ট ১০টি উপজেলার মধ্যে লটারির মাধ্যমে ফিক্সচার নির্ধারণের মধ্য দিয়ে দলগুলোর মধ্যে প্রথম পর্বের (১ম রাউন্ড) খেলা অনুষ্ঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে মেডিকেল টিম, মাইক, খেলোয়ারদের সুষ্ঠু পরিবহন ব্যবস্থাপনায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনকে অনুরোধ করা হয়। উচ্চতা ও বয়স নির্ধারণসহ খেলোয়ার বাছাইয়ের ক্ষেত্রে যেন যথাযথ পদ্ধতি ও সতর্কতা অবলম্বন করা হয় সে ব্যাপারেও আলোচনা করা হয়। সভায় সভাপতিত্বকালে জেলা প্রশাসক খেলোয়াড়দের উৎসাহিত করতে ইউএনওসহ আঞ্চলিক টিমের ব্যবস্থাপকদের প্রতি নির্দেশনা প্রদান করেন। খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করে সভাপতি এই টুর্নামেন্টের সাফল্য কামনা করেন এবং টুর্নামেন্ট সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে জেলা প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত বলে আয়োজকদের জানান। প্রস্তুতিমূলক সভায় টুর্নামেন্ট সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিগণসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

#রিদওয়ান/মাসুদ/মনির/মোস্তফা/রেজভী/২০২৬/১২:৩০ঘন্টা

Uncategorized বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর