
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপুজা নির্বিঘ্নে পালনের লক্ষে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলার পূজা উদযাপন কমিটি ও সকল মন্দির কমিটির নেতাদের সাথে, উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি আলহাজ¦ ঈমাম হাসান আবুচান এর সভাপতিত্বে, উপজেলা পুজা উদযাপন ফ্রন্ট এর সদস্য সচিব বিদ্যুৎ সরকারের সঞ্চালনায়, নির্বিঘেœ শারদীয় পুজা অনুষ্ঠিতের লক্ষে, নানা দিক নিয়ে আয়োচনা করেন, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি এড. মানেশ চন্দ্র সাহা, জেলা কমিটির সদস্য টুকন সরকার, দশভুজা মন্দির কমিটির সভাপতি ধীরেশ পত্রনবীশ, সদস্য স্বপন সান্যাল, তরুণ ক্লাবের সভাপতি ধনেশ পত্রনবীশ, পুজা উদযাপন কমিটির সদস্য বাপ্পি সাহা, সবুল দে, সুরঞ্জন পন্ডিত, দুলাল চক্রবর্ত্তী প্রমুখ। এসময়, বিশিষ্ট ব্যবসায়ী রনজিত সেন, পৌর বিএনপি‘র সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেজ গণি সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্র এ দেশে আর সফল হবে না। সনাতনী ভাইবোনেরা যেন নির্বিঘেœ শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে এবং আমরা সকল ধর্ম ও বর্ণের মানুষ মিলে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :