
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গফরগাঁওয়ে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণদের সংবর্ধনার আয়োজন করে ইসলামি ছাত্রশিবির গফরগাঁও উপজেলা শাখা। সোমবার সকালে জামতলা মোড় জামায়াতের উপজেলা কার্যালয়ে গফরগাঁওয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ -৫ প্রাপ্ত দেড় শতাধিক শিক্ষার্থীকে
সংবর্ধিত করা হয়। এসময় শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট সহ বিভিন্ন ধরনের উপহার তোলে দেন শিবিরের নেতৃবৃন্দ।
ছাত্র শিবির উপজেলা সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে ও পাগলা থানা সভাপতি শরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হারুন অর রশিদ।
বক্তব্য রাখেন, জামায়াতের উপজেলা আমির মাওলানা ইসমাইল হোসেন সোহেল, পাগলা থানা আমির মাওলানা ইমদাদুল হক, শিবিরের ময়মনসিংহ জেলা সভাপতি শরিফুল ইসলাম হামিম, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক ভিপি ও আহত জুলাই যোদ্ধা আব্দুল্লাহ মিনহাজ, মাওলানা আশরাফুল ইসলাম প্রমুখ।
আপনার মতামত লিখুন :