Agaminews
Dr. Neem Hakim

ধোবাউড়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১


audhamyabangla প্রকাশের সময় : অগাস্ট ১০, ২০২৫, ৫:১৪ অপরাহ্ন / ৩২৩
ধোবাউড়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১

ধোবাউড়া প্রতিনিধিঃ ময়মনসিংহের ধোবাউড়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আলকাছ উদ্দিন (৪৫) নামক একজনকে আটক করেছে থানা পুলিশ। উপজেলার সদর ইউনিয়ন সিঙ্গুরা গ্রামে এ ঘটনা ঘটেছে। জানা যায়, সিঙ্গুরা গ্রামের আব্দুল-এর মেয়ে বাক-প্রতিবন্ধী কিশোরী (১৪)’কে বেশ কিছুদিন যাবৎ উত্যক্ত করছিল একই গ্রামের আলকাছ উদ্দিন। গত শুক্রবার দুপুরে প্রতিবন্ধী এমি আক্তার খেলার ছলে একপর্যায়ে কৌশলে ঢেকে নিয়ে ধর্ষণ করেছে আলকাছ। বিভিন্ন মাধ্যমে ঘটনা স্থানীয়ভাবে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে একটি মহল। পরে মেয়ের বড় ভাই নজরুল ইসলাম ঢাকা থেকে গিয়ে মামলা করার জন্য উদ্বুদ্ধ হয়। এ ঘটনায় রবিবার ধর্ষিতার মা সুফিয়া খাতুন বাদী হয়ে ধোবাউড়া থানায় মামলা দায়ের করেছেন। তাৎক্ষণিক অফিসার ইনচার্জ আল-মামুন সরকার অভিযান চালিয়ে আসামিকে আটক করেছেন।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর