
আলী আজগর ধোবাউড়া প্রতিনিধিঃ
ময়মনসিংহের ধোবাউড়ায় একক সংসদীয় আসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে উপজেলার সাধারণ জনগণের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ধোবাউড়া একটি জনবহুল ও ভৌগোলিকভাবে বিস্তীর্ণ এলাকা। কিন্তু দীর্ঘদিন ধরে এটি একক সংসদীয় আসনের পরিবর্তে অন্য আসনের সঙ্গে যুক্ত রয়েছে। ফলে উন্নয়ন পরিকল্পনা, অবকাঠামো ও জনসেবায় ধোবাউড়া বঞ্চিত হচ্ছে।
তারা অবিলম্বে ধোবাউড়াকে স্বতন্ত্র সংসদীয় আসন ঘোষণা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
মানববন্ধনে বিভিন্ন পেশাজীবী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এছাড়াও পরবর্তীকে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :