Agaminews
Dr. Neem Hakim

দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত


audhamyabangla প্রকাশের সময় : অগাস্ট ৯, ২০২৫, ৯:৫৪ অপরাহ্ন / ২৯৮
দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে), বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, বাগাছাস ও বাহাছাস এর আয়োজনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) নানা আয়োজনে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কমরেড মনিসিংহ স্মৃতি যাদুঘর মিলনায়তনে ‘‘আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ’’ এই প্রতিপাদ্যে আদিবাসী ইউনিয়ন উপজেলা কমিটির সভাপতি অবণী কান্ত হাজং এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির উপদেস্টা কমরেড দিবালোক সিংহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিপিবি জেলা কমিটির সভাপতি নলিনীকান্ত সরকার, আদিবাসী নেত্রী চিনু রেমা, পার্বতি রিছিল, বাংলাদেশ হাজং ছাত্র সংগঠনের সভাপতি অন্তর হাজং, হাজং নেতা দোলন হাজং প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশে আবহমানকাল থেকে নানা জাতি, কৃষ্টি-সংস্কৃতির লোক বসবাস করছে বিধায় আমাদের ইতিহাস এতো সমৃদ্ধ। কিন্ত এখন পর্যন্ত আদিবাসী জনগোষ্ঠীকে সাংবিধানিক স্বীকৃতি দেয়া হয়নি। আদিবাসীদের ভাষা, সংস্কৃতি ও ভুমি রক্ষা করে তাদের জীবনমান নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সকল প্রতিষ্ঠান কে এগিয়ে আসতে হবে। আলোচনা শেষে, আদিবাসী শিল্পীরা তাদের ঐতিহ্য ও কৃষ্টি তুলে ধরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর