Agaminews
Dr. Neem Hakim

বড়পুকুরিয়া কয়লাখনির কর্মচারীদের সাথে খনি কর্তৃপক্ষের আলোচনা, রায় মেনে নেয়ার আহবান


audhamyabangla প্রকাশের সময় : অগাস্ট ৩, ২০২৫, ৬:২৪ পূর্বাহ্ন / ৬২২
বড়পুকুরিয়া কয়লাখনির কর্মচারীদের সাথে খনি কর্তৃপক্ষের আলোচনা, রায় মেনে নেয়ার আহবান

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি, দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে দীর্ঘ ১ যুগেরও বেশি ৮৭জন কর্মচারী, কর্মকর্তা ও অন্যান্যপদে লোকজন কর্মরত আছেন। খনি কর্তৃপক্ষ দীর্ঘদিনেও তাদেরকে স্থায়ীভাবে নিয়োগ প্রদান না করায় কর্ম চারীরা আইনের আশ্রয় নিলে উচ্চাদালত তাদের পক্ষে রায় দেন। রায় কার্যকরের বিষয়ে গত ২২/০৭/২০২৫ইং তারিখে খনির সভাকক্ষে কর্মচারীদের ০৬ সদস্য বিশিষ্ট কমিটি, খনির ব্যবস্থাপনা পরিচালক, সেনাবাহিনীর কমান্ডিং অফিসার, পার্বতীপুরের উপজেলা নির্বাহী অফিসার, থানার অফিসার ইনচার্জ,খনির ব্যবস্থাপকের (প্রশাসন) মধ্যে চূড়ান্ত আলোচনা হয়। তারা বিষয়টি খতিয়ে দেখবেন বলে কর্মচারীদেরকে আশ্বাস প্রদান করেন। এদিকে কর্মচারীরা গত ৩১শে জুলাই আন্দোলনের আল্টিমেটাম দেন খনি কর্তৃপক্ষকে। খনি কর্তৃপক্ষ আবারও ০৬/০৮/২০২৫ইং তারিখে তাদের সাথে বসার আশ্বাস প্রদান করেন। এ কারণে খনি কর্মচারীগণ আন্দোলন স্থগিত করেন। এদিকে আউট সোসিং মামলার বাদী মোঃ সোহেল রানা জানান, আগামী ০৬/০৮/২০২৫ইং তারিখে শেষ দফা আলোচনায় খনি কর্তৃপক্ষ উচ্চ আদালতের রায় মেনে না নিলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব।

 

সারাদেশ বিভাগের আরো খবর

আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর